বিপুল বিজয়ের পথে আম আদমি
দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)।
বিধানসভার ৭০টি আসনের মধ্যে প্রায় ৬০টির মতো আসনে এগিয়ে রয়েছে এএপি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি এগিয়ে আছে ১০টি আসনে। কংগ্রেসের কোনো প্রার্থীই ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেই।
গত শনিবার অনুষ্ঠিত ভোটের ফল মঙ্গলবার সকালে ঘোষণা করা হচ্ছে।
বিপুল বিজয়ের এই আভাসে এপিপির কেন্দ্রীয় দপ্তরে আনন্দ-উৎসব শুরু হয়ে গেছে।
মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট গণনায় ৬২টি আসনে এগিয়ে ছিল এএপি, বিজেপি ৭টি আসনে এবং অন্য একটি দলের প্রার্থী একটি আসনে এগিয়ে রয়েছেন।
