২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনকে যুদ্ধাস্ত্র দেয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইউক্রেইনকে অস্ত্র সরবরাহের বিষয়টি যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 09:46 AM

Updated : 22 Aug 2022, 11:41 AM

সোমবার ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠকের পর একথা বলেন তিনি, যদিও ইউক্রেইনকে অস্ত্র দেয়ায় আপত্তি রয়েছে জার্মানির।

ইউক্রেইনে সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থীদের লড়াই শুরুর পর গত বছর বেলারুশের রাজধানী মিনস্কে যে চুক্তি হয়, তার ‘প্রতিটি শর্ত’ রাশিয়া ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Image
পূর্ব ইউক্রেইনের দেবালিৎসিভয়ে রাশিয়াপন্থি বিদ্রোহীর লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে দেশটির সেনাবাহিনী।

পূর্ব ইউক্রেইনের দেবালিৎসিভয়ে রাশিয়াপন্থি বিদ্রোহীর লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে দেশটির সেনাবাহিনী।

ইউক্রেইনের পূর্বাঞ্চলে চলমান সংকট নিরসনে ওই শান্তি পরিকল্পনা পুনরুজ্জীবনের চেষ্টা চলছে জার্মানি ও ফ্রান্সের উদ্যোগে। সে বিষয়েই প্রেসিডেন্ট ওবামাকে অবহিত করেন জার্মান চ্যান্সেলর। বৈঠকের পর ওবামা বলেন, “বাস্তবে কূটনীতি ব্যর্থ হলে আমি আমার টিমকে সসম্ভাব্য সব কিছু বিবেচনার জন্য বলেছি।”

পুরনো খবর:

পশ্চিমারাই ইউক্রেইন সঙ্কট সৃষ্টি করেছে: পুতিন