বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত ১৫
পুলিশ জানায়, সোমবার বাগদাদের উপকণ্ঠে শিয়া অধ্যুষিত কাদিমিয়া এলাকায় একটি নিরাপত্তা চেকপয়েন্টে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন বেসামরিক মানুষ মারা যায়। এ ঘটনায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে।
ইরাকের রাজধানী বাগদাদে দুইটি বোমা হামলায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে।
কাদিমিয়ায় শিয়াদের একটি উপাসনালয় রয়েছে এবং প্রায়ই এই এলাকায় বোমা হামলার ঘটনা ঘটে।
এছাড়া, বাগদাদের উত্তরাঞ্চলে একটি সড়কে বোমা বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
গত দুই সপ্তাহে ইরাকে ব্যাপক হারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছে অনেক মানুষ। শনিবার বাগদাদ জুড়ে বোমা হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়।
