২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানের হামলায় ধ্বংস আইএস’র আস্তানা

জর্ডান তিনদিনে ৫৬টি বিমান হামলা চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) আস্তানা ধ্বংস করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 11:45 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

বিমান বাহিনী প্রধান জেনারেল মনসুর আল জাবর বলেন, আমাদের যে লক্ষ্য ছিল তা পূরণ হয়েছে।

জর্ডানি পাইলট কাসায়েসবেহকে আইএস পুড়িয়ে হত্যা করার পর দেশটি এ জঙ্গি গোষ্ঠীর ওপর হামলা জোরদার করেছে।

সিরিয়ায় আইএস এর ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর চালানোর হামলার মধ্যে র্জডানই বেশিবার, প্রায় ২০ শতাংশ হামলা চালিয়েছে।

জেনারেল জাবর আইএস কে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়ার প্রতিজ্ঞা করেছেন। আইএস গত বছর ইরাক এবং সিরিয়ার বিশাল এলাকা দখল করে। এরপরই সেখানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের নেত্বৃত্বাধীন কোয়ালিশন বাহিনী।