২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরুনে ৩শ’ বোকো হারাম জঙ্গি নিহত

নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের অন্তত ৩শ’ জঙ্গি ক্যামেরুন এবং চাদের সেনাবাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 08:22 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

সেনাবাহিনীর কয়েকটি সূত্র সিনহুয়া বার্তা সংস্থা বুধবার সন্ধ্যায় বলেছে, নাইজেরিয়া সীমান্ত অঞ্চলে ফোটোকোল শহরে লড়াইয়ে ১৬ কানাডীয় সেনা এবং ৭ ক্যামেরুনের সেনা নিহত হয়েছে।

ওই এলাকায় বোকো হারামের হাতে ৩০ মুসলিমসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছে।

এ লড়াই হওয়ার সময় ফোটোকল মসজিদে মুসলমানরা নামাজ পড়ছিল। বুধবার সকালে প্রায় ৭ হাজার সশস্ত্র জঙ্গি ফোটোকলে হামলা করে।


যৌথ সেনাবাহিনী প্রাথমিকভাবে পিছু হটলেও একটি আক্রমণের কয়েকঘন্টা পর ফোটকল পুনরায় দখল করে। ওই এলাকার এক গ্রামবাসীর মতে, সহিংসতা এড়াতে বহু বেসামরিক নাগরিকই বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

আফ্রিকান ইউনিয়ন সাম্প্রতিক একটি সম্মেলনে বোকো হারামের সঙ্গে লড়তে ৭,৫০০ কর্মকর্তার একটি বহুজাতিক বাহিনী গড়তে একমত হয়েছে।

ইকোনোমিক কমিউনিটি অব সেন্ট্রাল আফ্রিকা স্টেটস এর নেতারা ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে সেনাদল গঠনের বিষয়টি নিয়ে আলোচনা করেন।