‘কাশ্মিরের সংগ্রামে সমর্থন দিয়ে যাবে পাকিস্তান’
কাশ্মিরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীনতা সংগ্রামের প্রতি পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
বৃহস্পতিবার কাশ্মির দিবস উপলক্ষে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের আইনসভায় দেয়া ভাষণে নওয়াজ এ প্রতিশ্রুতি দেন বলে দ্য ডন জানিয়েছে।
ভাষণে কাশ্মির বিতর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজ নিজ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
একটি “ন্যায্য প্রস্তাব” এই বিতর্কের অবসান ঘটিয়ে এই অঞ্চলে শান্তি আনতে পারে বলে মন্তব্য করেন তিনি।
