সিরিয়ায় ৫০ জিম্মিকে হত্যা করেছে আইএস
সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা এ বছর ৫০ জিম্মিকে হত্যা করেছে। যাদের মধ্যে চার জন নারী।
‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, তদের বেশির ভাগকেই শিরশ্ছেদ করে বা গুলি করে হত্যা করা হয়েছে।
আইএস মঙ্গলবার জর্ডানের পাইলট মুয়াথ আল-কাসায়েবেহকে জীবন্ত পুড়িয়ে মারার ভিডিও প্রকাশ করে। প্রকাশিত ভিডিওটিতে যে নির্মমতা ধারণ করা হয়েছে তাতে পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে।
ওই ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়ে জর্ডান। আল-কাসায়েসবেহ হত্যাকাণ্ডের ‘দুনিয়া কাঁপানো’ প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
সিরিয়া ও ইরাকের আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীতে রয়েছে জর্ডান।
এর আগে জাপানের দুই জিম্মিকে হত্যার ভিডিও প্রকাশ করে আইএস। সিরিয়ার অন্যান্য জঙ্গি সংগঠনগুলোও জিম্মিদের হত্যা করেছে। আল কায়দার সিরিয়া শাখা নুসরা ফ্রন্ট ছয় জনকে হত্যা করেছে।
এছাড়া, আরও প্রায় ২০ জনকে অন্যান্য চরমপন্থি সংগঠন ও সরকার বিরোধী সংগঠনগুলো হত্যা করেছে বলে জানিয়েছে অবজারভেটরি।
