কোবানির উপকন্ঠ থেকে সরে যাচ্ছে আইএস
সিরিয়ার কোবানি শহরের চারপাশের এলাকা থেকে চলে যাচ্ছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।
গত সপ্তাহে কোবানি শহর থেকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশগুলোর সহায়তায় আইএস জঙ্গিদের হটিয়ে দিয়েছিল কুর্দি বাহিনী। এরপর শহরটির বাইরের এলাকাগুলোতে চলছিল তুমুল লড়াই।
‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, কুর্দি বাহিনী রোববার রাত থেকে লড়াইয়ে ১৩ টি গ্রাম পুনর্দখল করেছে।
অবজারভেটরির পরিচালক রমি আব্দুল রহমান বলেন, ব্যাপক মাত্রায় প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে না। রোববার আইএস জঙ্গিরা শহরটি থেকে মাত্র ৪/৫ (আড়াই/তিন মাইল) কিলোমিটার দূরে থাকলেও এখন তারা কমপক্ষে ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে সরে গেছে।
