বাদশা সালমানকে ফোনে ওবামার সমবেদনা
সৌদি আরবের নতুন বাদশা সালমানকে ফোন করে বাদশা আবদুল্লাহর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
শনিবার ভারতে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান থেকে সালমানের সঙ্গে ফোনে কথা বলেন ওবামা।
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, “বাদশা আবদুল্লাহর মৃত্যুতে ব্যক্তিগতভাবে সমবেদনা জানিয়েছেন ওবামা।”
ভারত সফর কিছুটা সংক্ষিপ্ত করে মঙ্গলবার ওবামার সৌদি রাজধানী রিয়াদে যাওয়ার কথা রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ওবামা রিয়াদে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে শোক জানাবেন, এমন সংবাদে বাদশা সালমান স্বাগত জানিয়েছেন।
