যুদ্ধবিরতি আলোচনা প্রত্যাখ্যান ইউক্রেইনের বিদ্রোহীদের
পূর্ব ইউক্রেইনে প্রধান রুশপন্থি বিদ্রোহী নেতা অ্যালেক্সান্ডার জাকারশেঙ্কো বলেছেন, তার সেনারা লড়াইয়ে নিয়োজিত রয়েছে এবং তারা কিয়েভের সঙ্গে কোনো যুদ্ধবিরতি আলোচনা চায় না।
কিয়েভ সম্মুখ সারিতে বড় ধরনের যুদ্ধাভিযান শুরুর নির্দেশ দিয়েছে। জাকারশেঙ্কো বলেন, তার বাহিনী সম্মুখ সারির সেনাদেরকে ডোনেস্ক সীমান্তে পিছু হটিয়ে দেবে।
এর আগে জাকারশেঙ্কো বলেছিলেন, “বিদ্রোহীরা আর কোনোরকম যুদ্ধবিরতি আলোচনা শুরুর চেষ্টাও করবে না।”
ইউক্রেইন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি লড়াই বন্ধের আহ্বান জানিয়েছে।
