২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক অস্ত্রভান্ডার ধ্বংস করছে সিরিয়া

সিরিয়া মাটির নীচে রাসায়নিক অস্ত্রের বাঙ্কার ধ্বংসের দীর্ঘপ্রতিক্ষীত প্রক্রিয়া শুরু করেছে। কয়েকটি কূটনৈতিক সূত্র সোমবার রয়টার্সকে একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jan 2015, 10:42 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

দামেস্ক গত বছর রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠনে(ওপিসিডব্লিউ) যোগ দেয়ার পর ১৩০০ মেট্রিকটন টক্সিক এজেন্ট হস্তান্তর করেছিল। কিন্তু সময়সীমা অনুযায়ী রাসায়নিক অস্ত্র উৎপাদন এবং মজুদ করে রাখার জায়গাগুলো ধ্বংস শুরু করেনি।

২৪ ডিসেম্বর প্রথম একটি টানেল ধ্বংস শুরু হলেও শীতকালীন ঝড়ের কারণে সে কাজ পিছিয়ে যায়। জানুয়ারির শেষে ওই স্থানটি সিমেন্টের দেয়ার দিয়ে বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

আরেকটি সূত্র বলেছে, রাসায়নিক অস্ত্রভান্ডার ধ্বংসের কাজ শেষ পর্যন্ত শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে এ প্রক্রিয়া ধীরগতির হয়ে পড়েছিল।

২০১৩ সালের অগাস্টে দামেস্কর ঘৌউতা শহরতলীতে সারিন গ্যাস হামলায় ১ হাজার মানুষের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের হুমকির মুখে সিরিয়া রাসায়নিক অস্ত্র ধ্বংস ও হস্তান্তর করতে রাজি হয়।