২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোনেস্ক বিমানবন্দরের বেশিরভাগই সেনাদের দখলে

পূর্ব ইউক্রেইনের দোনেস্ক অঞ্চলে সেনারা রাতভর রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে বিমানবন্দরের বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 09:48 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

সম্প্রতি ওই বিমানবন্দরটি দখলে নিয়েছিল রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। তারা বিমানবন্দরটির নতুন এলাকাগুলো দখল করেছিল।

আর এখন তাদের কাছ থেকে বিমানবন্দরটির বেশিরভাগ এলাকা পুনর্দখল করে কিয়েভের প্রতীকী জয় ছিনিয়ে আনল সেনাবাহিনী।

ইউক্রেইন সেনাবাহিনীর মুখপাত্র আন্দ্রি লাইশেঙ্কো এক টিভি ব্রিফিংয়ে বলেছেন, “ব্যাপক অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছিল... আমরা বিমানবন্দর এলাকা প্রায় পুরোই বিদ্রোহীমুক্ত করতে সফল হয়েছি।”