২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ারের স্কুলে হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৫

পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে আফগানিস্তান পুলিশ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 09:40 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাকিস্তান সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা পাকিস্তানের দৈনিক পত্রিকা দ্য নেশন্সকে বলেন, “যে পাঁচজনকে আটক করা হয়েছে তারা সবাই বিদেশী। তারা পেশোয়ারের স্কুলটিতে হামলা চালাতে সাহায্য করেছে।”

১৬ ডিসেম্বর পেশোয়ারের স্কুলটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৪১ জন নিহত হয় যাদের মধ্যে ১৩২জনই স্কুল শিক্ষার্থী।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান এই হামলার দায় স্বীকার করে।

এই হামলার পর পাকিস্তান সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। সরকারের পক্ষ থেকে হামলার বিষয়ে আফগানিস্তান সরকারকে বিভিন্ন তথ্য দেয়া হয়।