২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে পোস্ট অফিসে জিম্মি ঘটনার অবসান

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে একটি পোস্ট অফিসে হানা দেয়া অস্ত্রধারী ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় কেউ আহত হননি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 07:34 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

একজন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, শুক্রবার প্যারিসের কাছের কোলেম্বা শহরের পোস্ট অফিসে সামরিক অস্ত্রসজ্জিত এক ব্যক্তি হানা দিয়ে কয়েকজনকে জিম্মি করে।

হানা দেয়া ব্যক্তি কোন জঙ্গি সংগঠনের সদস্য কিনা সে ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চিত হয়ে কিছু জানাতে পারেনি।

প্যারিসের কৌঁসুলি অফিসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, “এর সঙ্গে জঙ্গিরা জড়িত কিনা তা আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না। আবার এই সম্ভবনাকে নাকচও করে দিতে পারছি না।”

তবে বিএমএফ টিভি অনিশ্চিত একটি সূত্র থেকে জানিয়েছিল, এই জিম্মি কাণ্ডের সঙ্গে গত সপ্তাহে প্যারিসে জঙ্গি হামলার ঘটনার কোন যোগসূত্র নেই।

এর আগে শুক্রবার ভোরের দিকে প্যারিসে হামলাকারীদের সাহায্য করেছেন এমন সন্দেহে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে।