২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা সতর্কতা বাড়াল বেলজিয়াম

জিহাদিদের বিরুদ্ধে কয়েকদফা অভিযানের পর নিরাপত্তা সতর্কতা ৩ মাত্রায় বাড়িয়েছে বেলজিয়াম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 05:28 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

জিহাদি হুমকি বিশ্লেষণকারী বেলজিয়ান সরকারি সংস্থা ওসিএএম সতর্ককতার এ মাত্রা নির্ধারণ করেছে।

রাজধানী ব্রাসেলসসহ পূর্বাঞ্চলীয় দুটো শহরে বৃহস্পতিবার বেশ কয়েকটি অভিযানে দুইজন নিহত হওয়ার পর এ পদক্ষেপ নিল দেশটি।

সন্দেহভাজন একটি জিদাদি গোষ্ঠীকে লক্ষ্য করে এ অভিযান চলে। রাস্তায় এবং পুলিশ স্টেশনে পুলিশ হত্যাই ওই জিহাদি গোষ্ঠীর লক্ষ্য ছিল বলে জানিয়েছে বিবিসি।

বেলজিয়ামের কৌসুলিরা বলছেন, এ হামলা খুবই আসন্ন ছিল। অভিযানে নিহত দুইজনের পরিচয় এখনো নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান তারা।

ব্রাসেলসে রাতভর তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ১৩ সন্দেভাজনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও, অভিযানে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, পুলিশ ইউনিফর্ম, বিপুল অঙ্কের অর্থও জব্দ করেছে পুলিশ।