২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুত্বপূর্ণ দুই পদে ভারতীয়-মার্কিনি মনোনয়ন ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গুরুত্বপূর্ণ দুই পদে ভারতীয় বংশোদ্ভুত দুই মার্কিনিকে মনোনীত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 09:21 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

হোয়াইট হাউজের উদ্ধৃতি দিয়ে ‘দ্য ইকোনোমিক টাইমস’ জানিয়েছে, জনদেব চৌধুরিকে ন্যাশনাল ইন্ডিয়া গেমিং কমিশনের (এনআইজিসি) চেয়ারম্যান পদের জন্য মনোনীত করা হয়েছে।

অপর ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী দেবেন জে পারেখকে ‘ওভারসিজ প্রাইভেট ইনভেস্টমেন্ট করপোরেশন’ (ওপিআইসি) এর বোর্ড অব ডিরেক্টরস এর সদস্য হিসাবে মনোনীত করছেন ওবামা।

ওপিআইসি যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান। ব্যক্তিগত পুঁজি কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি দেশের উন্নয়নের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে থাকে এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এগিয়ে নেয়ায়ও এর ভূমিকা আছে।

পারেখ ২০০১ সাল থেকে ‘ইনসাইট ভেনচার পার্টনারর্স’ এর ব্যাবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও, ১৯৯২ সাল থেকে ২০০০ সালের মধ্যে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

অন্যদিকে, জনদেব চৌধুরি বর্তমানে এনআইজিসি’র ভাইস চেয়ারম্যান এবং এসোসিয়েট কমিশনার হিসাবে কাজ করছেন। ২০১৩ সাল থেকে এ পদে আছেন তিনি। এছাড়া, ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি এনআইজিসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।