২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ইসলামিক স্টেটের ৭০ জঙ্গি নিহত

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলার সহায়তা নিয়ে ইরাকি ও কুর্দিদের যৌথ বাহিনী তীব্র লড়াইয়ের পর ইসলামিক স্টেট’র (আইএস) ৭০ জঙ্গিকে হত্যা করেছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 03:43 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

রোববার মসুলের দক্ষিণে উত্তর ইরাকের সুলতান আবদুল্লাহ গ্রামে আইএস জঙ্গিরা হামলা শুরু করলে দুপক্ষের লড়াই শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র সিনহুয়াকে এ খবর জানিয়েছেন।

হামলা চালিয়ে গ্রামটি দখল করে নেয় আইএস জঙ্গিরা। কিন্তু ইরাকি ও কুর্দি বাহিনী আইএস অবস্থানের উপর পাল্টা তীব্র হামলা চালায়। এ সময় জোট বাহিনীর বিমানগুলোও আইএস অবস্থানে হামলা চালায়।

লড়াই থামার পর গ্রামটির প্রান্তে ৭০ জন আইএস জঙ্গির লাশ পড়ে ছিল বলে জানিয়েছেন ওই সূত্র। এদের মধ্যে জ্যেষ্ঠ আইএস নেতা তাহা আল-আফ্রি’র লাশও ছিল বলে জানিয়েছেন তিনি। লড়াইয়ের কুর্দি পেশমেরগা বাহিনীর দুই সদস্য নিহত ও পেশমেরগা কমান্ডার ওথমান তিরানিসহ পাঁচজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ইরাকি-কুর্দি যৌথ বাহিনী আইএস গ্রামটি ও এর আশপাশে আইএস’র অন্যান্য অবস্থানের ওপর গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছিল। গ্রামটি পুনর্দখল করার জন্য সম্মিলিত পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যৌথ বাহিনী। একদিন আগে নয়দিক থেকে নৌকা যোগে জাব নদী পার হয়ে হামলা চালিয়ে গউয়ের শহরটি কয়েক ঘণ্টা দখলে রাখে আইএস জঙ্গিরা। পরে পেশমেরগার পাল্টা হামলায় শহরের দখল ছেড়ে পিছু হটে জঙ্গিরা। এ লড়াইয়ে পেশমেরগার ২৮ যোদ্ধা ও আইএস’র ৪৫ জঙ্গি নিহত হন।