২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকডোনাল্ডের ফ্রাইয়ে মানুষের দাঁত!

জাপানে ম্যাকডোনাল্ডের একজন ভোক্তা ফ্রেঞ্চ ফ্রাইয়ে মানুষের দাঁত খুঁজে পেয়েছন। এজন্য ম্যাকডোনাল্ড কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 10:07 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

গত বছর অগাস্টে ওসাকা শহরের আউটলেট থেকে এ ফ্রেঞ্চ ফ্রাই কিনেছিলেন তিনি।

ভেতরে পাওয়া দাঁতটি পরীক্ষা করে দেখা গেছে সেটি মানুষের দাঁত। খাবারের সঙ্গে সেটিও রান্না হয়ে গেছে। তবে এটি কিভাবে খাবারে এল তা জানাতে পারেনি কোম্পানিটি।

এছাড়া, ডিসেম্বরে জাপানের কোরিয়ামা শহরে ম্যাকডোনাল্ডের আইস-ক্রিম খাওয়ার সময় আইস-ক্রিমের মধ্যে থাকা প্লাস্টিকের টুকরায় এক শিশু মুখে আঘাত পায়।

গত সপ্তাহে মিসাওয়া শহরে অন্য একজন চিকেন নাগেটসের মধ্যে গ্রামোফোনের রেকর্ডারের ভাঙ্গা অংশ পান।

বিশ্ববিখ্যাত এই খাবার কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য তাদের কর্মীরা কাজ করছেন।