২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৬

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের লাওয়ারা মান্দির দুটো কম্পাউন্ডে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় অন্তত ছয় থেকে নয়জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকতারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 04:46 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

গত মাসে পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে তালেবান হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গিবিরোধী অভিযান জোরদার হওয়ার পর এ ড্রোন হামলা হল।

উত্তর ওয়াজিরিস্তানের ওই এলাকায় তালেবান ও আল-কায়েদা জঙ্গিরা দীর্ঘদিন ধরে তৎপর। কিন্তু পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র মাঝেমধ্যেই এ ড্রোন হামলা চালানোর কারণে প্রকাশ্যে এর নিন্দা করে আসছে ইসলামাবাদ।