ফ্রান্সে মৃত শিশুকে কবরে জায়গা দিতে অস্বীকৃতি
মৃত এক রোমা শিশুর কবরের জায়গা দিতে অস্বীকৃতি জানিয়ে মানবাধিকার কর্মীদের ক্ষোভের মুখে পড়েছেন এক ফরাসি মেয়র।
শনিবার প্যারিসের ২৩ কিমি দক্ষিণের শ্যামপ্লান শহরে এ ঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছে বিবিসি।
২৫ ডিসেম্বর খ্রিস্টিয় বড়দিনে ‘সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমে’ ওই মেয়ে শিশুটি মারা যায় বলে জানা গেছে। শিশুটির পরিবার শ্যামপ্লেনের একটি ক্যাম্পে বসবাস করে।
আত্মপক্ষ সমর্থন করে শ্যামপ্লানের মেয়র ক্রিস্টিয়ান লেকরেক বলেছেন, তার শহরে কবর দেয়ার জায়গার অভাব আছে, তাই কবরে জায়গা পাওয়ার ক্ষেত্রে স্থানীয় করতাদাতারাই অগ্রাধিকার পাবেন।
মেয়রের এই সিদ্ধান্তে শ্যামপ্লেনের অধিকার আন্দোলনের কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। রোমা ও রোমানিয়ানদের অধিকারে প্রতি সংহতি প্রকাশকারী আঞ্চলিক এক সংস্থার মুখপাত্র এই সিদ্ধান্তকে “বর্ণবাদী” ও “পূর্ব সংস্কারবশত ঘৃণার বহিঃপ্রকাশ” বলে বর্ণনা করেছেন।
“প্রত্যেকেরই সম্মানের সঙ্গে কবরস্থ হওয়ার অধিকার আছে,” এই কথা বলে মেয়ে শিশুটিকে গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ত্রিনকুইয়ার। সোমবার শিশুটিকে কবর দেয়ার কথা রয়েছে।
পূর্ব ইউরোপ থেকে আসা রোমা জনগোষ্ঠি ফ্রান্সে উত্তপ্ত রাজনৈতিক ইস্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে।
