২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস’র পক্ষে প্রচারণাকারী কারা হেফাজতে

পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে আইএস এর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে আটক মেহদি মাসরুর বিশ্বাসকে কারা হেফাজতে পাঠিয়েছে ভারতের একটি আদালত।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 10:38 PM

Updated : 25 Apr 2022, 12:50 PM

গত মাসের মাঝামাঝি সময়ে পুলিশ ২৪ বছর বয়সী এই তরুণকে আটক করেছিল।

ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার এম.এন. রেড্ডি বলেন, “মেহদিকে ১৫ দিন ধরে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পক্ষে প্রচারণা চালানোর যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।

“সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞদের সাহায্যে আমরা মেহেদির ১২ হাজার বার্তা যেগুলো সে তার ফেসবুক একাউন্টে পোস্ট করেছিল সেগুলো বিশ্লেষণ করেছি। ওই সব বার্তায় সে তরুণদের আইএসআইএস এ যোগ দেয়ার জন্য উৎসাহ দিয়েছে।”

গত ১৪ ডিসেম্বর মেহদিকে আটক করা হয়। টুইটার একাউন্ট @ShamiWitness থেকে নিয়মিত আইএসআইএস এর পক্ষে বার্তা লিখতেন মেহদি।

১১ ডিসেম্বর যুক্তরাজ্য ভিক্তিক নিউজ চ্যানেল ‘চ্যানেল ফোর’ মেহদির পরিচয় প্রকাশ করে। এর একদিন পর ওই একাউন্টটি বন্ধ করে দেয়া হয়।

মেহদির বাড়ি পশ্চিম বঙ্গের নদীয়া জেলার গোপালপুর শহরে। টুইটারে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ১৭ হাজার।