২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আত্মঘাতী হামলায় নিহত ৩৩

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Dec 2014, 07:07 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

গণমাধ্যম ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার শিয়া অধ্যুষিত আইবিবি প্রদেশের একটি সাংস্কৃতিক কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। সেখানে শিক্ষার্থীরা নবী মোহাম্মদ (সাঃ) জন্মদিন উপলক্ষে্য আয়োজিত অনুষ্ঠানে অংশ নিচ্ছিলো।

অন্তত ৩৩টি মৃতদেহ (যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে) শহরের দুইটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

তাৎক্ষনিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে আল কায়দা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এর আগে এ ধরণের হামলা চালিয়েছে।