২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ বছরের শিশুর গুলিতে মা নিহত

যুক্তরাষ্ট্রের আইদাহো প্রদেশে এক নারী দুর্ঘটনাবশত তার দুই বছর বয়সী শিশু সন্তানের ছোঁড়া গুলিতে নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 10:34 AM

Updated : 25 Apr 2022, 05:10 PM

ভেরোনিকা জে রুতলেজ নামে ২৯ বছর বয়সী ওই নারীর হ্যান্ডব্যাগে একটি আগ্নেয়াস্ত্র ছিল যা তার ছেলে শিশুটি হাতে নেয়। আর এটি নাড়াচাড়া করতে গিয়ে দুর্ঘটনাবশত ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে যায়।

বুধবার বিবিসি বলছে, আইদাহোর হাইডেন শহরে ওয়ালমার্টের একটি দোকানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ওয়ালমার্টের একজন মুখপাত্র জানিয়েছেন, রুতলেজ বেশ কয়েকটি শিশুকে সঙ্গে নিয়ে কেনাকাটা করছিলেন। আর তখনই এই দুর্ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গোপনে অস্ত্র রাখার অনুমতি ছিল।

কেএক্সএলওয়াই ফোর এর সাংবাদিক ওই ঘটনার বর্ণনা করে বলেন, তিনি (রুতলেজ) ও তার সন্তানেরা দোকানের পেছনের দিকে যেখানে ইলেকট্রনিক্স পণ্যগুলো ছিল সেখানে ছিলেন। ঠিক তখনই গুলির ছোড়ার ঘটনাটি ঘটে।

ওই ঘটনার পর ওয়াল-মার্ট বন্ধ করে দেয়া হয় এবং বুধবারের আগে সেটি আর খুলবে না বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী এবং দোকানটিতে থাকা সিসি টিভির ফুটেজ দেখে কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, এটি একটি দুর্ঘটনা।