হলিউড অভিনেত্রী লুইজে রেইনারের মৃত্যু
হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী লুইজে রেইনার মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০৪ বছর।
রেইনারই প্রথম অভিনয় শিল্পী যিনি পরপর দুইবার (১৯৩৬ সাল ও ১৯৩৭ সাল) অস্কার পুরস্কার জেতেন।
সর্বশেষ ১৯৪৩ সালে কোন চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন জার্মান বংশোদ্ভূত এই অভিনেত্রী।
লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করার পর রেইনার কোন চলচ্চিত্র বা টেলিভিশন অনুষ্ঠানে অতিথি চরিত্রে উপস্থিত হয়েছেন।
১৯৩৫ সালে হলিউডে অভিষেক হয় রেইনারের। তার আগে জার্মানির বেশ কয়েকটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেন।
অভিষেকের এক বছর পরই দ্য গ্রেইট সিগফেলড সিনেমার জন্য প্রথমবার অস্কার পুরস্কার পান রেইনার।
পরের বছর দ্য গুড আর্থ সিনেমার জন্য তিনি অস্কার জেতেন। এখানে তিনি চীনের একজন চাষীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল
