নিরাপত্তার শঙ্কায় মায়ের কবরে যাচ্ছেন না বিলাওয়াল
নিরাপত্তা হুমকির কারণে পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কবরে যেতে পারছেন না ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি।
শুক্রবার সন্ধ্যায় লারাকানা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জ্যেষ্ঠ নেতা শেরি রেহমান এই তথ্য জানিয়েছেন বলে শনিবার নিশ্চিত করেছে দ্য ডন।
পাকিস্তানের প্রধান বিরোধী দল পিপিপি’র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো।
বেনজির নিহত হওয়ার পর ছেলে বিলাওয়ালকে পার্টির চেয়ারম্যান করা হয়।
শনিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানায় বেনজির ভুট্টোর সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। লারকানা’তেই প্রয়াত বেনজিরকে কবর দেয়া হয়েছে। তার কবরকে কেন্দ্র করে সেখানে একটি স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে।
২০০৭ সালের এই দিনে রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারণা চলানোর সময় সন্ত্রাসী হামলায় নিহত হন দু’মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী বেনজির।
