২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেটো সম্প্রসারণ হলে মস্কো জবাব দিতে বাধ্য হবে’

পূর্বাঞ্চলে নেটো জোটের সম্প্রসারণ ঘটলে মস্কো এর বিরুদ্ধে ‘যথাযথ’ ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2014, 09:27 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা এ খবর দিয়ে বলেছে, মুখপাত্র অ্যালেক্সান্ডার লুকাশেভিচ এক সংবাদ ব্রিফিংয়ে এও বলেছেন যে, ইউক্রেইনের নেটো জোটের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা তাদের সামাজিক কিংবা অর্থনৈতিক জটিলতার সমাধান বয়ে আনতে যে সহায়ক হবে না, এ ব্যাপারে মস্কো নিশ্চিত।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এরই মধ্যে ইউক্রেইনের নেটো সদস্যপদ লাভের চেষ্টাকে ইউরোপের নিরাপত্তায় বিপজ্জনক বলে উল্লেখ করেছেন।

তাছাড়া, পশ্চিমারা কিয়েভের নেটোতে যোগ দেয়ার এ প্রচেষ্টাকে রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে সংঘাত উস্কে দেয়ার জন্য কাজে লাগাতে চাইছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইউক্রেইনের পার্লামেন্ট এ সপ্তাহে নেটো জোটে যোগ দেয়ার উদ্যোগ নেয়ায় মস্কো ক্ষুব্ধ হয়েছে। ল্যাভরভ এর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট করে বলেছেন, ইউক্রেইনের নেটো সদস্যপদ পাওয়াকে রাশিয়া সরাসরি সামরিক হুমকি হিসাবেই দেখবে।