২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ১০ দফা হামলা

সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখলকারী ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের লক্ষ করে ১০ দফার বেশি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Dec 2014, 10:09 AM

Updated : 22 Aug 2022, 08:09 PM

মঙ্গলবার চালানো এসব হামলায় উগ্রবাদী গোষ্ঠীটির লড়াই করার অনেকগুলো অবস্থান ধ্বংস করে দেয়া গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা বাহিনী।

এসব হামলার মধ্যে সাত দফা সিরিয়া অংশে আর তিন দফা হামলা চালানো হয়েছে ইরাক অংশে অবস্থানকারী আইএস জঙ্গিদের অবস্থান নিশানা করে।

আইএস জঙ্গিদের তেল সংগ্রহকারী একটি দলও এসব হামলার শিকার হয়েছে বলে সামরিক এই জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে।