ফ্রান্সের নানেসে ক্রিসমাস মার্কেটে ভ্যান চালিয়ে দিয়ে ক্রেতাদের ওপর হামলা চালানো হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন।
নিউজ ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
23 Dec 2014, 03:44 PM
Updated :
13 Oct 2022, 12:57 PM
সোমবার সন্ধ্যা সাতটার দিকে হামলাটি চালানো হয় বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।
এরআগে শনি ও রোববার একই ধরনের আরো দুটি হামলা চালানো হয়। ওই দুটি হামলার আগে “আল্লাহু আকবর” ধ্বনি দেয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
নানেসে হামলার পর ভ্যানচালক তার নিজের শরীরে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে। হামলাকারীকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে বলে জানিয়েছে ফরাসি কর্মকর্তারা।
ঘটনার পরপরই প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলন্ত ভ্যানটি একটি মদের দোকানে ঢুকিয়ে দেয়া হয়।
মার্কেটের এক ব্যবসায়ী বলেছেন, “সাদা ভ্যানটি দ্রুত গতিতে এসে ক্রেতা ও দর্শণার্থীদের ওপর উঠে যায়।”
এক পর্যায়ে ভ্যানটি থেমে গেলে ভ্যানচালক নিজের শরীরে কয়েকটি ছুরিকাঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
এই হামলার কারণ পরিষ্কার নয় বলে জানিয়েছেন এক সূত্র।
এসব ঘটনার প্রতিক্রিয়ায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার দেশটির ডিজনে চিৎকার করে “আল্লাহু আকবর” বলে পথচারীদের ওপর গাড়ি তুলে দেন এক ব্যক্তি। এতে ১৩ জন আহত হন।
এর আগে শনিবার, আরেক ব্যক্তি “আল্লাহু আকবর” বলে পুলিশকে হামলা শুরু করলে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
এই হামলাগুলোর নকশায় মিল আছে, এ ধরনের কোনো ধারণাকে উৎসাহিত করতে চায় না ফরাসি কর্তৃপক্ষ, তাই ঘটনাগুলোর ধরনে নিয়ে কোনো মন্তব্য করেননি তারা।
তোরসের পুলিশি থানায় ঘটা প্রথম ঘটনাটির ক্ষেত্রে ধর্মীয় প্রভাব কাজ করেছে এটি পরিষ্কার হয়েছে। কারণ উগ্র ইসলামি দৃষ্টিভঙ্গীর প্রকাশ ঘটিয়েছেন ওই হামলাকারী।
ডিজনের দ্বিতীয় ক্ষেত্রে পথচারীদের উপর গাড়ি তুলে দেয়ার আগে “আল্লাহু আকবর” বলে চিৎকার করেছেন হামলাকারী। তবে তারও মানসিক অসুস্থতার ইতিহাস আছে বলে জানা গেছে। এটি সন্ত্রাসী হামলা নয় বলেই মনে করছে ফরাসি সরকার।
অপরদিকে নানেসের ঘটনাটির উদ্দেশ্য সম্পর্কে কোনো ধরনের ধারণা প্রকাশের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্বেও হামলাগুলোর ধরনে মিল খুঁজে পাচ্ছেন অনেকে।
ফ্রান্সের নানেসে ক্রিসমাস মার্কেটে ভ্যান চালিয়ে দিয়ে ক্রেতাদের ওপর হামলা চালানো হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন।
নিউজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:৪৪, ২৩ ডিসেম্বর ২০১৪ | আপডেট: ১২:৫৭, ১৩ অক্টোবর ২০২২