২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ফরাসি সাংস্কৃতিক কেন্দ্রে বিস্ফোরণ

এক বিস্ফোরণে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র ক্ষতিগ্রস্থ হয়েছে, এতে ফিলিস্তিনি এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2014, 02:45 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শনিবার ফিলিস্তিনের নিরাপত্তা সূত্রগুলো খবরটি জানিয়েছে।

বিস্ফোরণে সাংস্কৃতিক কেন্দ্র ভবনটির একটি দেয়াল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।

এই সাংস্কৃতিক কেন্দ্রটি ফরাসি সরকারের কন্স্যুলার সেবা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। অক্টোবর থেকে ভবনটিতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটলো।

ফিলিস্তিনি পুলিশ ভবনটিকে ঘিরে রেখে বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে।

জুলাই ও অগাস্টে ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস নিয়ন্ত্রিত গাজায় পাঁচ সপ্তাহ ধরে সামরিক অভিযান চালিয়েছিল ইসরায়েল। ওই সময় ব্যাপক ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংসস্তুপে পরিণত হয় গাজা।

ধ্বংসস্তুপ সরিয়ে পুনর্নির্মাণ শুরু হওয়ার মধ্যেই ফরাসি কেন্দ্রে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। ইসলামপন্থি হামাস কর্তৃপক্ষ উপকূলীয় এই ভূখণ্ডটির নিরাপত্তা রক্ষায় সচেষ্ট রয়েছে।