২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে খরায় ৭ শিশুর মৃত্যু

পাকিস্তানের সিন্ধু প্রদেশের থারপারকার জেলায় খরার প্রকোপে সাতজনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 03:17 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

এ নিয়ে বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর ৫৩৩ শিশুর মৃত্যু হল।

অনাবৃষ্টি ও গাছপালার অভাবে ওই অঞ্চলে দুর্ভিক্ষ নিত্যসঙ্গী। পাশাপাশি অঞ্চলটির মাতৃ ও শিশুদের স্বাস্থ্য সমস্যা লেগেই থাকে।

প্রাদেশিক সরকার এই অঞ্চলে খরা মোকাবিলায় ব্যর্থ হয়েছে।

বিভিন্ন গণমাধ্যম জানিয়েছেন, অঞ্চলটির অধিবাসীরা ধারাবাহিকভাবে খাদ্যাভাবের মুখোমুখি হয় এবং কর্তৃপক্ষ এই সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে না।