২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ব্রিটিশ দূতাবাসের কার্যক্রম বন্ধ

নিরাপত্তার কারণে কায়রোতে ব্রিটিশ দূতাবাসের যাবতীয় সেবাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। দূতাবাসের একজন মুখপাত্র এ খবর জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 08:31 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

“নিরাপত্তার কারণে এবং আমাদের কর্মীদের ভালোর কথা চিন্তা করে দূতাবাসের সবধরনের সরকারি সেবাদান কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

অত্যন্ত সংবেদনশীল বিষয় হওয়ায় দূতাবাসের পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাতে অস্বীকার করা হয়েছে।

দূতাবাসটি কবে পুনরায় চালু হবে সে ব্যাপারেও পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। তবে দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, আলেক্সান্দ্রিয়ায় ব্রিটিশ কনস্যুলেট-জেনারেল অফিস স্বাভাবিকভাবেই খোলা থাকবে।

মিশরের মধ্যাঞ্চল ও সিনাই পেনিনসুলায় ইসলামপন্থি জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। জঙ্গিরা বেশিরভাগ সময় দেশটির পুলিশ ও সেনাসদস্যদের ওপর হামলা চালায়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র অধিদপ্তর এরই মধ্যে তাদের ভ্রমণকারীদের মিশরের সংঘাতপূর্ণ এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

কায়রোর একই এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসও অবস্থিত। যুক্তরাষ্ট্রও তাদের দূতাবাসকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।