২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে ব্যর্থ উদ্ধার প্রচেষ্টা, দুই অপহৃত নিহত

ইয়েমেনে আল কায়েদার একটি ইউনিটের হাতে আটক পশ্চিমা জিম্মিদের উদ্ধারের এক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Dec 2014, 03:51 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

অপহরণ প্রচেষ্টা চলার সময় জিম্মি এক মার্কিন সাংবাদিক ও এক দক্ষিণ আফ্রিকীয় শিক্ষককে হত্যা করেছে অপহরণকারীরা।

শনিবার ভোরে ইয়েমেনের প্রত্যন্ত একটি এলাকায় বিপর্যয়কর এই অভিযানটি চালিয়েছিল যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

ইয়েমেনের শাবওয়া প্রদেশের বিরান এলাকা ওয়াদি আবাদানে চালানো অভিযানে দেয়ালঘেরা একটি বাড়ি আক্রমণ করে মার্কিন বাহিনী। কিন্তু অভিযান শুরু হওয়ার অল্পক্ষণের মধ্যেই সাংবাদিক লুক সমারস (৩৩) ও শিক্ষক পিয়েরে কোর্কি’কে (৫৬) গুলি করে হত্যা করে আল কায়েদার অপহরণকারীরা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইয়েমেনের গোয়েন্দা কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

শাবওয়া প্রদেশটি অনেক দিন ধরেই ইয়েমেনে আল কায়েদার অন্যতম প্রধান শক্তিকেন্দ্র বলে পরিচিত।

গত ১০ দিনে সমারসকে উদ্ধারের জন্য চালানো দ্বিতীয় মার্কিন অভিযান ছিল। যে কোনো সময় সমারসকে হত্যা করা হতে পারে, এমন তথ্য থাকায় অভিযান চালানোর অনুমোদন দেয়া হয়েছিল বলে জানিয়েছেন কেরি।

শনিবারের পর আর তেমন সময় পাওয়া যাবে না, এ রকম সম্ভবনার মধ্যেই অভিযানটি চালানো হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

কোর্কিকে মুক্ত করার প্রচেষ্টায় নিয়োজিত ‘গিফট অব দ্য গিভার্স’ গোষ্ঠি জানিয়েছে, তারা কোর্কির মুক্তির মধ্যস্থতা করেছিল এবং রোববার তাকে মুক্তি দেয়া হতো।