২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে ফিলিপাইন

ফিলিপাইনের কেন্দ্রিয় এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় হাগুপিটের তাণ্ডবে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে ওই এলাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে, নিহত হয়েছেন অন্তত দুই জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Dec 2014, 11:54 AM

Updated : 13 Oct 2022, 12:53 PM

শনিবার রাতে ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের উপকূলীয় এলাকায় আঘাত হানে।

ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই উপকূলীয় এলাকার ১০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছে। শান্তিপূর্ণ সময়ে কোনো লোকবসতি ত্যাগ করার এটি অন্যতম বৃহত্তম ঘটনা বলে জাতিসংঘের একটি সংস্থা উল্লেখ করেছে।

মাত্র এক বছর আগে ফিলিপাইনের এই এলাকায় বিশ্বের অন্যতম বৃহত্তম ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছিলেন।

প্রশান্ত মহাসাগর থেকে হাগুপিট উপকূলে আঘাত হানার পরপরই টাকলোবান শহরসহ সামার ও লেইতি প্রদেশের বেশিরভাগ এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রাদেশেকি রাজধানী বোরোনগান থেকে পূর্ব সামারের জনপ্রতিনিধি বেন এভারডন বলেছেন, “উপড়ে পড়া গাছপালার জন্য আমি উত্তর বা দক্ষিণ দিকে যেতে পারছি না। অনেক এলাকায় বন্যাও দেখা দিয়েছে।”

স্থানীয় রেডিওতে পূর্ব সামারে অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে, তবে সরকারি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করতে পারনেনি। কিন্তু ফিলিপাইন রেডক্রসের পক্ষ থেকে নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

উপকূলে আঘাত হানার সময় হাগুপিট দুর্বল হয়ে যায়। আঘাত হানার আগ পর্যন্ত ঘূর্ণিঝড়টিকে হাইয়ানের মতো ‘মহাঘূর্ণিঝড়’ বলে বিবেচনা করা হচ্ছিল।

তারপরও হাগুপিটের কারণে সাগেরে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসসহ ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদ আলভিন পুরা বলেছেন, “ঝড়টি অত্যন্ত শক্তিশালী, এটি ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে।”

শনিবার রাতে পূর্ব সামারের দোলোরেস শহরে তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড়রটির কেন্দ্র সমারের ক্যাবালোগান শহর থেকে ৭০ কিমি দূর দিয়ে পশ্চিম উত্তরপশ্চিমে দিকে অগ্রসর হচ্ছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের বেগ ঘন্টায় ১৬০ কিমি, যা কখনো কখনো ঘন্টায় ১৯৫ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং ঘন্টায় ১৫ কিমি বেগে ঘূর্ণিঝড়টি এগিয়ে যাচ্ছে।

ফিলিপিনো শব্দ হাগুপিট অর্থ “আঘাত” বলে জানিয়েছে ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো।

সারারাত সামার দ্বীপে তাণ্ডব চালানোর পর রোববার সকাল ১০টার দিকে হাগুপিট মধ্যবর্তী সাগর পেরিয়ে পরবর্তী মাসবাতি দ্বীপে আঘাত হানাবে বলে ব্যুরোর পূর্বাভাসে বলা হয়েছে।