২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৫

পাকিস্তানে পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় অন্ততপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 01:16 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

দেশটির সংবাদমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার বিস্ফোরণের প্রথম ঘটনাটি ঘটে বাজাউরের নাওয়াগি তেহসিল এলাকার কারানিতে। এতে এক পুরুষ ও দুই নারীসহ এক পরিবারের তিনজন নিহত হন।

কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাম প্রতিরক্ষা কমিটির সদস্য সিরাজ খান ও তার স্ত্রী-কন্যা এই বিস্ফোরণে মারা গেছেন।

দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে খাইবার এজেন্সির প্রত্যন্ত অঞ্চলে। এতে সরকারপন্থি তওহিদুল ইসলাম গোষ্ঠীর দুই কর্মী নিহত হয়েছেন।