২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় প্রশিক্ষণ শিবির খুলেছে আইএস: যুক্তরাষ্ট্র

লিবিয়ার পূর্বাঞ্চলে প্রশিক্ষণ শিবির খুলেছে ইসলামিক স্টেট (আইএস)জঙ্গিরা। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের প্রধান জেনারেল ডেভিড রডরিগুয়েজ একথা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 06:47 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

তিনি বলেন, শ’খানেক আইএস যোদ্ধা এই প্রশিক্ষণ শিবিরগুলোতে প্রশিক্ষণ নিতে পারে। প্রশিক্ষণ শিবিরগুলো একেবারেই কাজ শুরুর প্রথমিক পর্যায়ে রয়েছে বলে জানান রডরিগুয়েজ। তবে যুক্তরাষ্ট্র সেগুলোর ওপর সতর্ক নজর রেখেছে বলেও জানান তিনি।

২০১১ সালের গণআন্দেলনে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন আদিবাসী সম্প্রদায়, জঙ্গি ও রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতা দখল নিয়ে লড়াই চলছে।

দেশের পূর্বাঞ্চলে ক্ষমতা দখল নিয়ে লড়ছে কয়েকটি ইসলামপন্থি দল। কিছু জঙ্গি সম্প্রতি আইএস এর আনুগত্য স্বীকার করেছে।