পাকিস্তানে গুলিবিদ্ধ ৮ লাশ উদ্ধার
পাকিস্তানে গুলিবিদ্ধ অজ্ঞাত ৮ জনের মৃতদেহ পাওয়া গেছে।
তিসেল বারা ও ওরাকজাই এজেন্সির মাঝামাঝি এলাকায় এই লাশগুলো পাওয়া গেছে বলে জিও টিভির বরাতে জানা গেছে।
উদ্ধার করা লাশগুলোর পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
সন্ত্রাস দমনে দেশটির নিরাপত্তা বাহিনী উত্তরপশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকার বিদ্রোহী-জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে।
চলতি বছরের জুনে উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনাবাহিনী বিদ্রোহী-জঙ্গিদের বিরুদ্ধে ‘অপারেশন জার্ব-ই-আজব’ নামে এক অভিযান চালায়।
