দুই ইসরায়েলি মন্ত্রী বরখাস্ত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রীসভা থেকে অর্থমন্ত্রী ইয়ার লাপিড এবং বিচারমন্ত্রী টিজিপি লিভনিকে বরখাস্ত করেছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয় এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
নেতানিয়াহুর বরাতে সিনহুয়া জানিয়েছে, নেতানিয়াহু বলেছেন, ‘গত কয়েকসপ্তা ধরে মন্ত্রী লাপিড এবং লিভনি আমার নেতৃত্বাধীন সরকারকে কঠোরভাবে আক্রমণ করছিলেন। সরকারের মধ্যে থেকে সরকারের নীতির বিরোধিতাকারীদের আমি সহ্য করবো না।’
এক বিবৃতিতে জানানো হয়, ‘ইসরায়েলকে নেতৃ্ত্ব দেয়ার জন্য নির্বাচনের মাধ্যমে জনগণের পরিষ্কার ম্যান্ডেট নিতে প্রধানমন্ত্রী সহসাই সংসদ ভেঙে দেয়ার আহ্বান জানাবেন।
আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের সম্ভাবনা রয়েছে। মাত্র দুই বছর আগে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল।
