২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে ইরাকে নিহত ১,২৩২: জাতিসংঘ

নভেম্বরে ইরাকজুড়ে সন্ত্রাসী কার্যকলাপ ও সহিংসতার বলি হয়েছেন ১,২৩২ জন মানুষ। এ সময় আহত হয়েছেন আরো ২,৪৩৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 03:58 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার ইউনাইটেড নেশনস অ্যাসিসট্যান্স মিশন ফর ইরাক (ইউএনএএমআই) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে ৯৩৬ জন বেসামরিক, ৬১ জন অসামরিক পুলিশ কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর ২৯৬ জন সদস্য যাদের মধ্যে কুর্দি পেশমেরগা সেনা ও ইরাকি সরকারি বাহিনীর পাশাপাশি লড়াইরত বেসামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন।

বিবৃতিতে ১,৮২৬ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এছাড়া ৭১ জন বেসামরিক পুলিশ কর্মকর্তা এবং ইরাকি নিরাপত্তা বাহিনী, বেসামরিক বাহিনী ও কুর্দি বাহিনীর ৬০৮ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

দেশটির আল আনবার প্রদেশে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে। এই প্রদেশটিতে ৪০২ জন, বাগদাদে ৩৩২ জন, সালাদিনে ৭৪ জন এবং দিয়ালায় ৩৭ জন বেসামরিক নিহত হয়েছেন।

২০১৪ সালের শুরু থেকে দেশটিতে প্রায় ১২,০০০ জন নিহত ও ২২,০০০ জন আহত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।