২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আইএস’র ওপর ৩০ দফা বিমান হামলা

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাক্কা প্রদেশে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর অন্তত ৩০ দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Nov 2014, 11:03 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, রাক্কা শহরের উত্তরাঞ্চলীয় উপকণ্ঠে আইএস এর অবস্থানে এ বিমান হামলা চালানো হয়েছে। এটি আইএস এর একটি প্রধান ঘাঁটি।

জুলাইয়ে এখানকার একটি সিরিয়ান সেনাঘাঁটি দখল করেছিল আইএস যোদ্ধারা।বিমান হামলা চালানো হয় সেটিতেও।

গত সেপ্টেম্বরে আইএস এর ওপর বিমান থেকে বোমা হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী।

অবজারভেটরি বলেছে, রোববার দক্ষিণাঞ্চলের দেরা প্রদেশের জসিম শহরে সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় ১৯ জন নিহত হয়েছে। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ার নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।