চীনে হামলায় নিহত ১৫
চীনের সিনজিয়াং প্রদেশে হামলা ও সংঘর্ষে ১৫ জন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার জানায়, একটি সড়কে খাদ্য বিক্রেতাদের কাছ থেকে লাইনে দাঁড়িয়ে লোকজন খাবার কিনছিল। এ সময় একদল লোক গাড়ি থেকে প্রথমে বোমা ছোড়ে। এরপর তারা ধারাল অস্ত্র দিয়ে নিরীহ মানুষকে আঘাত করা শুরু করে।
নিহতদের মধ্যে ১১ জনই হামলাকারী। তারা পুলিশের গুলিতে মারা গেছে বলে জানিয়েছে সিনহুয়া।
পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরক দ্রব্য, বড় ছুরি ও কুঠার জব্দ করেছে।
সিনজিয়াং প্রদেশে সাংবাদিকদের ওপর অনেক বিধিনিষেধ থাকায় এ ব্যাপারে বিস্তারিত খবর সংগ্রহ করা যায়নি।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের এই প্রদেশটিতে সম্প্রতি এ ধরণের হামলা অনেক বেড়ে গেছে এবং কয়েকশ লোক প্রাণ হারিয়েছে।
এসব হামলার জন্য স্থানীয় ইউইঘুর জাতিগোষ্ঠিকে দায়ী করছে চীনা সরকার।
সরকারের অভিযোগ, মুসলিম ইউইঘুররা চীন থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব তুরস্ক নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চাইছে।
