২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু

মিশরের বেনি সুইফ প্রদেশে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে গেলে অন্ততপক্ষে ১২ জনের মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2014, 01:31 PM

Updated : 25 Apr 2022, 05:02 PM

দুর্ঘটনাস্থলটি রাজধানী কায়রোর ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

বেনি সুইফ-মিনিয়ার এগরিকালচারাল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

বাসটি খালের পানিতে ডুবে যেতে থাকলে স্থানীয় জনগণ তিনযাত্রীকে উদ্ধার করে। পাশাপাশি একটি মরদেহও তারা উদ্ধার করেছে। এখনো পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছেন।

বেশ কয়েকমাস ধরে মিশরে প্রাণঘাতী ভয়াবহ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।