২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে না দেয়ায় পরিবারের সবাইকে খুন!

জিহাদির সঙ্গে মেয়ের বিয়ে না দেয়ায় এক ইরাকি পরিবারের ৫ সদস্যকে নৃশংসভাবে খুন করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 11:58 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

ইরাকের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, “পরিবারটি আইএস জঙ্গি জামাল সাদ্দাম ওরফে আবু আব্দুল্লাহর সঙ্গে ১৪ বছরের মেয়েকে বিয়ে দিতে রাজি হয়নি। এরপরই আইএস জঙ্গিরা একে একে ওই মেয়ের বাবা, মা এবং তিন ভাই-বোনকে নৃশংসভাবে হত্যা করে”।

আল-আরাবিয়া জানায়, সবাইকে মেরে ফেলার পর মেয়েটিকে তুলে নিয়ে যায় জঙ্গিরা। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। ঘটনাটি কোথায় ঘটেছে সে সম্পর্কেও বিবৃতিতে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।

ইরাক ও সিরিয়ার এক বিশাল এলাকা এখনো আইএস এর দখলে। এসব এলাকার অধিবাসীদের সঙ্গে তারা অত্যন্ত নির্মম আচরণ করছে।

সম্প্রতি আইএস জঙ্গিরা দফায় দফায় পশ্চিমা জিম্মিদের শিরশ্ছেদের ভিডিও অনলাইনে ছাড়তে শুরু করার পর থেকে তাদের ওপর চলছে পশ্চিমা ও আরব দেশগুলোর সম্মিলিত সামরিক হামলা।