ইউক্রেইনে ঢুকেছে রাশিয়ার সেনা: নেটো
রাশিয়ার সামরিক সরঞ্জাম ও সেনা এ সপ্তাহে ইউক্রেইনে ঢুকতে দেখেছেন নেটো কর্মকর্তারা।নেটোর শীর্ষ কমান্ডার একথা জানিয়েছেন।
নেটোর কর্মকর্তা যুক্তরাষ্ট্রের জেনারেল ফিলিপ ব্রিডলভ বলেন, “রাশিয়ার ট্যাঙ্ক, কামান,আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম এবং সেনাদের দেখা গেছে।”
ইউক্রেইন সরকারও অনেক দিন ধরে দাবি করে আসছিল যে, রাশিয়াপন্থি বিদ্রোহীদের সাহায্য করতে রাশিয়ার পক্ষ থেকে পূর্ব ইউক্রেইনে সেনা ও সামরিক সাজ-সরঞ্জাম পাঠানো হচ্ছে।
যদিও রাশিয়া বারবারই এ অভিযোগ অস্বীকার করে আসছে এবং বারবার বলেছে, যারা ইউক্রেইন যাচ্ছে তারা সরকারি সেনা নয় বরং ‘স্বেচ্ছাসেবক’। তারা নিজের ইচ্ছায় ইউক্রেইন যাচ্ছে।
