২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে পৃথক বোমা হামলায় ১০ পুলিশ নিহত

রাজধানী কাবুলসহ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় তিনটি শহরে বোমা হামলায় অন্ততপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Nov 2014, 02:15 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

কাবুলে পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে একজনকে হত্যার করার পরদিন সোমবার এসব বোমা হামলা চালানো হল।

কাবুল বিশ্ববিদ্যালয়ের একটি ফুলগাছের সারির ভিতর লুকিয়ে রাখা চৌম্বক বোমার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।

অপরদিকে পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে প্রাদেশিক পুলিশ সদর দপ্তরে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় সাত পুলিশ নিহত হন। রোববার রাজধানীতে পুলিশ সদরদপ্তরে চালানো হামলারই যেন সংস্করণ ছিল এ হামলা। এ হামলায় কতজন আহত হয়েছেন তা জানা যায়নি।

অপর হামলার ঘটনাটি ঘটেছে পূর্বাঞ্চলেরই আরেক প্রদেশ নানগারহারে। এখানে একটি রিক্সার মধ্যে পেতে রাখা বোমার বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এখানেও কেউ আহত হয়েছেন বলে কোনো খবর পাওয়া যায়নি।