স্পেনে বাস দুর্ঘটনায় নিহত ১৪
স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ মুরসিয়ায় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় নয় নারীসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩৭ জন আহত হয়েছেন।
শনিবার রাত ১১টায় মুরসিয়ার সিয়েজা শহরের নিকটবর্তী ভেন্তা দেল অলিভো এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য স্পেন রিপোর্ট।
বাসটি রাস্তা থেকে ১০-১৫ মিটার নীচে খাদে পড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় এক সাংবাদিক।
বাসটিতে ৫০ জন যাত্রী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২০০১ সালে এক বাস দুর্ঘটনায় ২০ জন কয়েদি নিহত হওয়ার পর এটাই স্পেনে ঘটা সবচেয়ে প্রাণঘাতী বাস দুর্ঘটনা।
বাসটি খুব জোরে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আটক বাস চালককে জিজ্ঞাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। দুর্ঘটনায় চালক নিজেও আহত হয়েছেন।
বাসের ‘ব্রেক ফেল’ হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবী করেছেন চালক। তবে তার বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন ও অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।
