২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওমানে ইরান-যুক্তরাষ্ট্র-ইইউ পরমাণু আলোচনা শুরু

ওমানের রাজধানী মাস্কাটে বহুল প্রতীক্ষিত ইরান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পরমাণু আলোচনা শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 10:28 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

রোববারে শুরু হওয়া এ আলোচনায় অংশ নিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোন।

এর মধ্য দিয়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তির পথে সব বাধা দূর হবে বলে আশা করা হচ্ছে।

নিষেধাজ্ঞা ধীরে ধীরে উঠিয়ে নেয়ার বিনিময়ে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি হ্রাস করা নিয়ে আলোচনা করাই বৈঠকের উদ্দেশ্য।

পশ্চিমাদের আশঙ্কা, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আওতায় পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান তাদের এ কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত বলে দাবি করেছে।