নাইজেরিয়ায় ব্যাংকে বোমা হামলায় নিহত ৯
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের একটি শহরে একটি বাণিজ্যিক ব্যাংকে বোমা হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে।
বাউচি রাজ্যের আজারে এলাকায় ‘দ্য ফার্স্ট ব্যাংক অব নাইজেরিয়া’ স্থানীয় শাখায় চালানো হামলাটি আত্মঘাতী বোমা হামলা ছিল বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র রয়টার্সকে জানায়, ওই এলাকায় এর আগে ইসলামপন্থি জঙ্গি সংগঠন বোকো হারাম বেশ কয়েকটি হামলা চালিয়েছিল।
