২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে সংস্কার প্রক্রিয়া থমকে গেছে: সু চি

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি বলেছেন, দেশের সংস্কার প্রক্রিয়া থমকে গেছে। তিনি এ প্রক্রিয়া নিয়ে কাউকে বেশি আশাবাদী না হওয়ার ব্যাপারে সতর্ক করে দেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 12:04 AM

Updated : 22 Aug 2022, 07:48 PM

বুধবার ইয়াঙ্গুনে এক প্রেস কনফারেন্সে সু চি বলেন, মিয়ানমারে গত দুই বছরে সত্যিকার অর্থে কোনো সংস্কার কাজ হয়নি।

তিনি বলেন, গত সপ্তাহে ঊর্ধ্বতন রাজনীতিবিদ এবং সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ-পর্যায়ের আলোচনায় অগ্রগতি হয়েছে সামান্যই।

আগামী সপ্তাহে মিয়ানমার কয়েকজন বিশ্ব নেতাকে নিয়ে সম্মেলন করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সে সম্মেলনে থাকবেন।