২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব জেরুজালেমে ৫শ’ বসতি স্থাপন করবে ইসরায়েল

পূর্ব জেরুজালেমে ইসরায়েলের সরকারি কমিটি ৫শ’ বসতি নির্মাণের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 06:17 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে বসতি নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘের আপত্তির মুখেও এ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইসরায়েল।

ওয়াশিংটনের সঙ্গে সংঘাত এড়ানোর চেষ্টায় রামাত স্লোমোতে বসতি নির্মাণে স্বরাষ্ট্রমন্ত্রীর প্যানেলের প্রাথমিক অনুমোদন স্থগিত রাখা হয়েছিল।

কিন্তু এক সপ্তাহ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ব জেরুজালেমের রামাত স্লোমোতে ৬শ’ এবং হার হোমায় ৪শ’ বসতবাড়ি নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেয়ার নির্দেশ দেন।

ইসরায়েলের এ পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ার পথে একে প্রধান বাধা বলে উল্লেখ করেছেন তারা।