২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভূমিধসে নিহত ৯

চীনের হুনান প্রদেশে ভূমিধসে চাপা পড়া ৯ জনের সবাই মারা গেছেন। এদের মধ্যে ৭ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 01:48 PM

Updated : 25 Apr 2022, 04:55 PM

মঙ্গলবার প্রাদেশিক রাজধানী কুনমিং-এর দংচুয়ান জেলার জিয়াওজিন গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে বলে জেলার প্রচার বিভাগ জানিয়েছে।

বৃহস্পতিবার দুটি লাশ উদ্ধার করার পর রোববার রাতে বাকি পাঁচটি লাশ উদ্ধার করা হয়।

ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে।